লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে

2026-06-13T18:47:09+00:00
2026-06-13T18:47:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৫২)
লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
X

লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। পাশাপাশি এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরও সুসংহত করবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

উদ্বোধনী ম্যাচে লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়ন ফুটবল দল ও বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়।

এর আগে ফিতা কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোছা. সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহিনুর মাহমুদ খান, মেজর মো. শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ মোট নয়টি ফুটবল দল অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy