জামালপুরে জেন্ডার বিষয়ে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেন্ডার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে সাত

2026-06-14T12:02:52+00:00
2026-06-14T12:02:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জামালপুরে জেন্ডার বিষয়ে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৫৬)
জামালপুরে জেন্ডার বিষয়ে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা
X

জামালপুরে জেন্ডার বিষয়ে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেন্ডার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে সাত দিনব্যাপী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

গত ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ও পার্থশী ইউনিয়ন এবং মেলান্দহ উপজেলার কুলিয়া ও দুরমুট ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

সভাগুলোতে নারী-পুরুষের সমঅধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সভাগুলোতে বক্তব্য দেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান ও রবিউল আউয়াল, অ্যাকাউন্টস অফিসার আনিসুর রহমান এবং জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষসহ প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সচেতনতামূলক সভাগুলোতে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সমতাভিত্তিক সমাজ গঠনে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা আরও বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জেন্ডার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে এবং পরিবার ও সমাজে সমতা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy