মোরেলগঞ্জে দুই বিদ্যালয়ে পালিত হয়নি জুলাই গণঅভ্যুত্থান দিবস

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

মোরেলগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি কর্মসূচি পালিত হয়নি বলে অভিযোগ উঠেছে।বুধবার (৫

2026-08-06T10:06:28+00:00
2026-08-06T10:06:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে দুই বিদ্যালয়ে পালিত হয়নি জুলাই গণঅভ্যুত্থান দিবস
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি কর্মসূচি পালিত হয়নি বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (৫ আগস্ট) সারাদিন বিদ্যালয় দুটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

বিদ্যালয় দুটি হলো উপজেলার ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩৭ নম্বর শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দিবসটি কেন পালন করা হয়নি-এ বিষয়ে জানতে চাইলে ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, তিনি কয়েকদিন ধরে মেডিকেল ছুটিতে রয়েছেন। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

অপরদিকে ২৩৭ নম্বর শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক তালুকদার দাবি করেন, তিনি অন্যান্য শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং দিবসটি উপলক্ষে আলোচনা করেছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। এ কারণে কোনো ব্যানার প্রদর্শন বা কর্মসূচির ছবি তোলা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনুর আরেফিন বলেন, সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি পালনের প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। যদি কর্মসূচি পালন না হয়ে থাকে, তাহলে কেন পালন করা হয়নি সে বিষয়ে লিখিত ব্যাখ্যাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy