প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:০৪ এএম (ভিজিট : ১৭)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. ছালেহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু আচার্য্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস, একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজিনা আক্তার।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আদর্শকে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে ন্যায়বিচার, সাম্য, গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।