পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার

2026-06-14T15:01:59+00:00
2026-06-14T15:01:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ৬৯)
রুবেল মিয়া
X

রুবেল মিয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া সৌদি আরবপ্রবাসী ছিলেন। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেতধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন রুবেল মিয়া। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে তাঁর প্রবাসী বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে বাহাদিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তিনি পাকা সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।

এতে রুবেল মিয়া মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy