বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের রক্তদান কর্মসূচি

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কনফারেন্স

2026-06-15T12:26:24+00:00
2026-06-15T12:26:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের রক্তদান কর্মসূচি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ৩৭)
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট  চট্টগ্রাম জেলা ইউনিটের রক্তদান কর্মসূচি
X

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের রক্তদান কর্মসূচি

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কনফারেন্স হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) যুব রেড ক্রিসেন্ট  চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান সিরাজুল করিম হিরো-এর সভাপতিত্বে এবং উপ-যুব প্রধান ১ মোঃ আবদুর রহমান অপির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের সিএমও ডা. নাজ সোহানী সুলতানা, যুব রেড ক্রিসেন্ট  চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রক্ত কেন্দ্রের প্রধান ডা. মিনহাজ উদ্দীন, চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের প্রাক্তন যুব প্রধান ফয়সাল হোসেন টুটুল। 

বক্তারা বলেন, নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের কোনো বিকল্প নেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণদের রক্তদানে এগিয়ে আসতে হবে। একজন স্বেচ্ছা রক্তদাতার দানকৃত রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল সুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য তুলে ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুব রেড ক্রিসেন্ট  চট্টগ্রাম জেলা ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy