আশুলিয়ায় বন্ধকৃত ৮টি কারখানার শ্রমিকদের বকেয়ার দাবিতে মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় নাসা গ্রুপএর বন্ধকৃত ৮টি পোশাক কারখানার শ্রমিক- কর্মচারীদের বকেয়া ৭৫ ভাগ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবীতে মানববন্ধন-মিছিল করেছেন

2026-06-15T12:59:02+00:00
2026-06-15T12:59:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় বন্ধকৃত ৮টি কারখানার শ্রমিকদের বকেয়ার দাবিতে মানববন্ধন
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

আশুলিয়ায় "নাসা গ্রুপ"এর বন্ধকৃত ৮টি পোশাক কারখানার শ্রমিক- কর্মচারীদের বকেয়া ৭৫ ভাগ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবীতে  মানববন্ধন-মিছিল করেছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ। 

সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কারখানাটির সামনে এই মানববন্ধন করেন তারা। এসময়ে বন্ধকৃত কারখানাগুলোর ৮ হাজার শ্রমিকের পাওনা পরিশোধের দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা। 

ফেডারেশন নেতারা বলেন, প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পরও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়নি। ফলে তারা এবং  তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান। 

শ্রমিক নেতা আল কামরানের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা ঈমন শিকদার, মো ইব্রাহীম, মো: হাসমত মন্ডল ও মো: শাহাদাত হোসেন সহ ভুক্তভোগী শ্রমিকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy