ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ইউরোপের যে ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।পাশাপাশি ইরানের ওপর

2026-06-15T21:32:07+00:00
2026-06-15T21:32:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ইউরোপের যে ৪ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ৯৬)
নিষেধাজ্ঞা তুলল ইউরোপের ৪ দেশ
X

নিষেধাজ্ঞা তুলল ইউরোপের ৪ দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। 

পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

যৌথ বিবৃতিতে চার দেশ জানায়, “ইরান তার পারমাণবিক কর্মসূচি বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে আমরা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে প্রস্তুত। এই গুরুত্বপূর্ণ সুযোগকে কাজে লাগাতে, ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এ লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে কাজ করতে প্রস্তুত।”





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy