চুনারুঘাটে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় যুবক আটক
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ৩৫)

X
চুনারুঘাটে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় যুবক আটক
হবিগঞ্জের চুনারুঘাটে অভিনব কায়দায় দুই কেজি গাঁজা সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-৫৫, বিজিবির একটি বিশেষ দল উপজেলার আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ওই মাদক কারবারীকে আটক করে। পরে জব্দকৃত গাঁজা ও আটককৃত আরিফকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।