গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

“এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না”।

2026-06-17T10:52:37+00:00
2026-06-17T10:52:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না”। এমন হুমকি মূলক লেখা সম্বলিত একটি চিরকুট এবং একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার(১৭ জুন) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিসম্বলিত ওই চিরকুটটি উদ্ধার করা হয়।

দোকানী শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যবসা-বাণিজ্য শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy