জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যারলয় পরিদর্শণ করেছেন জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ এ কে শাহাজান।১৬

2026-06-17T15:54:56+00:00
2026-06-17T15:54:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যারলয় পরিদর্শণ করেছেন জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ এ কে শাহাজান।

১৬ জুন বেলা তিনটায় উপজেলার বেতদীঘি ইউনিয়নের দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যারলয় পরিদর্শণে বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আইদুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা আকতার ও সহকারি শিক্ষকবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ে প্রবেশে আমন্ত্রন জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ি উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাহমুদুন্নবী, বিরামপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার আলেমা বেগম, ইউনিয়ন মাঠ কর্মি হেলেনা আকতার, স্থানীয় ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য মোজাফফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিদর্শণ শেষে প্রধান অতিথি মোঃ এ কে শমাহজান উপস্থিত সকল সুধীজন ও সাংবাদিকদের সামনে বিদ্যালয়টির উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, পাঠ দানের পরিবেশসহ সার্বিক বিষয় পরিদর্শণ করে প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির প্রশংসা করেন।
এ সময় উপস্থিত সকল শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য্যবৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দসহ সুধীজন প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে বিদ্যালয়টি উত্তর উত্তর উন্নতি ও সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানে জন্য জেলা প্রশাসকের প্রতি জোর দাবী জানিয়েছেন।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy