শিক্ষার্থীদের ‘ভিখারী’ বলায় তোলপাড় পাবনা, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি, অধ্যক্ষের অসদাচরণ, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে এবং অধ্যক্ষের

2026-06-17T18:35:48+00:00
2026-06-17T18:41:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের ‘ভিখারী’ বলায় তোলপাড় পাবনা, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ৮১)
শিক্ষার্থীদের ‘ভিখারী’ বলায় তোলপাড় পাবনা, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ
X

শিক্ষার্থীদের ‘ভিখারী’ বলায় তোলপাড় পাবনা, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

পাবনা ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি, অধ্যক্ষের অসদাচরণ, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। 

বুধবার দুপুরে পাবনা পৌর এলাকার অনন্ত বাজার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে ঢাকা-পাবনা সড়কে এ কর্মসূচী পালন করা হয়।

বিক্ষুদ্ধ একাধিক শিক্ষার্থীর অভিযোগ, যে কোন ছুতো দিয়ে বেতন বাড়ানো, পরীক্ষার ফি বাড়ানো, নানা অনুষ্ঠানের নামে অযাচিত চাঁদা আদায় করা হয়। একমাত্র সাদা ড্রেস পড়তে বাধ্য করা হয়। আমরা কি বিধবা যে সব সময় সব পোষাক সাদা পড়তে হবে। আমাদের কি স্বাদ আহ্লাদ নেই এমন অভিযোগ শিক্ষার্থীদের। 
শিক্ষার্থীদের অভিযোগ, বেতন ও পরীক্ষার ফি কমানোর জন্য অধ্যক্ষ মেডামকে বলার সাথে সাথে তিনি আমাদের সাথে চরম দূর্বব্যহার করেন। এমন কি আমরা ভিখারী। আমাদের পরিবার অভিভাবকরা ভিখারী বলে বকা দেন৷ এমন কথা আমরা মানতে পারিনা। তাই তার পদত্যাগের দাবীতে বিক্ষোভ করছি। আমাদের যৌক্তিক দাবী মানতে হবে। 

তাদের অভিযোগ, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজটি একটি ট্রাস্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। প্রতি বছর প্রতিষ্ঠান কোটি টাকা আদায় করছে। তারপর সরকার তাদের বেতন দেয়। এতো কিছুর পরেও কেন আমাদের উপর জোর জুলুম করা হয়৷ 

বিক্ষোভ চলাকালে একাধিক অভিভাবক বলেন, দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ সুরাইয়া সুলতানার উগ্র মেজাজ, একক কর্তৃত্ব আর বদমেজাজের কথা জেনে আসছি। কিন্তু আজ যখন মেয়েদের ভিখারী বলেছে, আমাদের ভিখারী বলেছে তখন এটা মেনে নেয়া যায় না৷ আমরা তার ঔদ্ধর্তপূর্ন আচরনের প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার স্বার্থে অধ্যক্ষের পদত্যাগ দাবী করছি। 

এ ব্যাপারে অধ্যক্ষ সুরাইয়া সুলতানা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিখারী বলার বিষয়টি অস্বীকার করে বলেন, কেন তারা বিক্ষোভ করছে তা জানিনা। তাদের কোন দাবী দাওয়া থাকলে আমাকে বলুক। আমি কর্তৃপক্ষের সাথে বসে সমাধানের চেষ্টা করবো। 

পাবনা সদর থানার (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের সড়ক থেকে ক্যাম্পাসে ঢুকিয়ে দেয়া হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy