কচুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

কচুয়া উপজেলার পদ্মনগরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রকৃত

2026-06-17T19:50:09+00:00
2026-06-17T19:50:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কচুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩৯)
কচুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
X

কচুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কচুয়া উপজেলার পদ্মনগরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রকৃত অপরাধীদের আড়াল করতে একটি কুচক্রী মহল স্থানীয় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদের বিরুদ্ধে বিচার বাধাগ্রস্ত করার ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় পদ্মনগর এলাকায় সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

​মানববন্ধনে স্থানীয় বক্তারা বলেন,পদ্মনগরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু সেই ঘটনার প্রকৃত অপরাধীদের রক্ষা করতে এবং তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় বিএনপি সভাপতি সরদার জাহিদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বক্তারা সরদার জাহিদের বিরুদ্ধে আনা সব মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​বক্তারা আরও বলেন, সরদার জাহিদ এলাকায় একজন সম্মানিত ব্যক্তি। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি চক্র এই ষড়যন্ত্র চালাচ্ছে।

​মানববন্ধন থেকে অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy