মাগুরায় সাপের কামড়ে নারীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে সাপের কামড়ে জোহরা খাতুন (৬০) নামে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

2026-06-17T20:54:25+00:00
2026-06-17T20:54:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাগুরায় সাপের কামড়ে নারীর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৪৭)
মাগুরায় সাপের কামড়ে নারীর মৃত্যু
X

মাগুরায় সাপের কামড়ে নারীর মৃত্যু

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে সাপের কামড়ে জোহরা খাতুন (৬০) নামে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার  (১৭ জুন) বিকেলে তার মৃত্যু হয়। নিহত জোহরা মাধবপুর গ্রামের বাসিন্দা মো: হালিম মল্লিকের স্ত্রী।এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে তিনি বাড়ির উঠানে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে দংশন করে। প্রথমে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিলেও কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান।

সেখানে কবিরাজ বিভিন্ন পদ্ধতিতে তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জোহরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান, জোহরা ছিলেন চার সন্তানের জননী এবং পরিবারের একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাপের কামড়ের ক্ষেত্রে কোনো ধরনের ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করা গেলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

বর্তমানে নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy