ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

“চাঁদের মতো মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে”— এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2026-06-18T10:49:03+00:00
2026-06-18T10:49:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৭৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“চাঁদের মতো মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে”— এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সভাপতি অধ্যাপিকা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সদস্য শুভঙ্কর চক্রবর্তী, কালচারাল অফিসার হাসানুর রশিদ, শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম এবং স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘরের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী।

আলোচনা শেষে খালেদা খানমকে সভাপতি এবং উত্তম কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এ সময় সম্মেলনে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy