গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায় শুরু

গোপালগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সারাবাংলা

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সামাজিক সুরক্ষা ও পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে

2026-06-18T10:53:52+00:00
2026-06-18T10:53:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায় শুরু
গোপালগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৭৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সামাজিক সুরক্ষা ও পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ১৯টি উপজেলার সঙ্গে একযোগে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষালকান্দি গ্রামের উপকারভোগীদের মধ্যেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় ঘোষালকান্দি গ্রামের ১২৬ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

গোপালগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সঠিক উপকারভোগী শনাক্তকরণ এবং সরকারি সেবার কার্যকর সমন্বয় নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy