তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৬ গ্রামের প্রায় ৫শ পরিবার

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নে দ্রুত গতিতে

2026-06-18T11:27:47+00:00
2026-06-18T11:27:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৬ গ্রামের প্রায় ৫শ পরিবার
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৮১)
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৬ গ্রামের  প্রায় ৫শ পরিবার
X

তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৬ গ্রামের প্রায় ৫শ পরিবার

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে  সরকার। এরই ধারাবাহিকতায় পাইলটিং প্রকল্পের তৃতীয় পর্যায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চালু হলো বহুল প্রত্যাশিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম।

বুধবার (১৭ জুন) বিকেল ২টা ৩০ মিনিটে দেবনগড় ইউনিয়নের ভজনপুর দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেবনগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টোটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া এলাকার বাসিন্দারা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন পঞ্চগড়-১ আসনের  সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

স্থানীয় প্রশাসনের প্রত্যাশা, প্রান্তিক এই জেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত থেকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ-সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার জেলা আনসার কমান্ডার উপপরিচালক  সমাজসেব পঞ্চগড়,  উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের আইসিটি অফিসার নাবিউল কারিম, কৃষি অফিসার সাবরিনা আফরিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও তেতুলিয়া উপজেলার বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy