গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীর আড়পাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের

2026-06-18T11:57:40+00:00
2026-06-18T11:57:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৭ এএম   (ভিজিট : ৩২)
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা
X

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

মেহেরপুরের গাংনীর আড়পাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ দন্ড প্রদান করেন।

দন্ডিত খোরশেদ আলম আড়পাড়া গ্রামের হাজি আয়নাল হকের ছেলে ও আরিফুল ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাব ডিলার। মুল ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে তা কৃষকদের মাঝে বিতরণ না করে কৃত্তিম সংকট সৃষ্টি করেন। বুধবার সে গাংনী থেকে সার উত্তোলন করে অন্যত্র মজুদ করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়েন। বিষয়টি কৃষি অফিসারকে জানানো হলে তিনি সরেজমিন পরিদর্শন করেন ও বিভিন্ন কাড়জপত্র যাচাই করে নানা অসঙ্গতি পান।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ভ্রাম্যমান আদালতে কৃষি বিপনন আইন২০১৮ এর ১৯(৯) ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় অঅনুমোদিত কীটনাশকের ব্যবসা করায় কৃষি অফিস সমস্ত কীটনাশক জব্দ করে নিয়ে আসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy