নেত্রকোনার বারহাট্টায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুন) মনসুর আহমেদ মহিলা কলেজে এই বিতর্ক

2026-06-18T12:12:50+00:00
2026-06-18T12:12:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোনার বারহাট্টায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৬৭)
নেত্রকোনার বারহাট্টায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
X

নেত্রকোনার বারহাট্টায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) মনসুর আহমেদ মহিলা কলেজে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল দুর্ণীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর।

উপজেলা দুর্ণীতি দমন কমিশন বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কৌশিকের সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্ণীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল, বারহাট্টা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শর্মীন আক্তার, মনসুর আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আতিক আহমেদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দন আহমেদ বাবুল সহ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সাহতা উচ্চ বিদ্যালয় ও সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুটি দল। উভয় দলের ৩ জন করে শিক্ষার্থী অংশ নেয়।পক্ষে বিপক্ষে আলোচনা শেষে বিচারকরা বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করে। অনুষ্ঠানের শেষে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy