বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত

2026-06-18T13:24:34+00:00
2026-06-18T13:24:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক পত্রিকা ‘কৃষিকথা’। এ পত্রিকার গ্রাহক সংগ্রহে অসাধারণ সাফল্যের জন্য বগুড়া অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক সংগ্রহ করে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস।

১৪৩২ বঙ্গাব্দে বগুড়া অঞ্চলের বিভিন্ন উপজেলার মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩৯৩ জন গ্রাহক সংগ্রহ করায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

গত ১২ জুন আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের সম্মানিত পরিচালক মো. মসীহর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন মো. গাজীউল হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি, ফসল ব্যবস্থাপনা, রোগবালাই দমন, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি কৃষি সেবা সম্পর্কে সচেতন করতে ‘কৃষিকথা’ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ পত্রিকার গ্রাহক বৃদ্ধির মাধ্যমে কৃষি তথ্য আরও বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এর ফলেই এ উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, বিভিন্ন কৃষি সভা, উঠান বৈঠক, মাঠদিবস এবং প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে ‘কৃষিকথা’ পত্রিকার গুরুত্ব তুলে ধরেন। ফলে কৃষকদের মধ্যে পত্রিকাটির প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং গ্রাহকসংখ্যা আশানুরূপভাবে বৃদ্ধি পায়।

পুরস্কার প্রাপ্তির পর উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হক বলেন, “এ অর্জন শুধু আমার একার নয়, নন্দীগ্রাম উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং কৃষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। কৃষকদের মাঝে আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তি পৌঁছে দিতে আমরা ভবিষ্যতেও কাজ করে যাব।”

কৃষি-সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে এবং কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের মাঝে নির্ভরযোগ্য কৃষি তথ্য পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের এ অর্জনে কৃষক, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy