আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাইম (২৬) নামে এক

2026-06-18T13:32:46+00:00
2026-06-18T13:32:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৬৮)
আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
X

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাইম (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বৃহষ্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে । 

নিহত নাইম ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকার হাজী আ. করিমের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, নিউ মার্কেট নামে ওই ভবনের ৫ম তলা ক্রয় করেন দক্ষিণপাড়া গ্রামের স্কুল শিক্ষক স্বপন সহ ১২ জন। তারা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান সিরাজ মেম্বারকে ওই ফ্লোরের বিদ্যুতের কাজের ঠিকাদার নিয়োগ করেন।

ঠিকাদারের লোক ইলেকট্রিক মিস্ত্রি নাইম কাজ করতে গিয়ে নিকটস্থ খূঁটি থেকে ওই ভবনের ষষ্ঠ তলায় সংযোগকৃত সার্ভিস ক্যাবলটি বিদ্যুৎ অফিসের অনুমতি না নিয়ে ডিস্কানেক্ট করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজ মেম্বার এবং স্বপন মাষ্টারের মুঠো ফোনে বার বার কল দেয়া সত্যেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) এটিএম মেজবাহউদ্দিন জানান, সার্ভিস ক্যাবল ডিস্কানেক্ট করার জন্য অফিসে কোন আবেদন করা হয়নি এবং কোন ইলেট্রিশিয়ানকে কোন সার্ভিস ক্যাবল কাটার জন্য অফিস অনুমতি দিতে পারেনা।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি। ঘটনার বিষয়ে পুলিশকে সংবাদ না দিয়ে তরিঘরি করে লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাড়ী নিয়ে গেছে। তবে সংবাদ পাওয়ার পর নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy