আরএমপি কমিশনারের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ আরএমপির সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে সৌজন্য

2026-06-18T14:07:28+00:00
2026-06-18T14:07:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আরএমপি কমিশনারের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৩২)
আরএমপি কমিশনারের  সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
X

আরএমপি কমিশনারের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ আরএমপির সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

বুধবার বিকেলে রাজশাহী পুলিশ কমিশনারের দপ্তরে এ সাক্ষাত করেন। 

এসময় রেডার নেতৃবৃন্দ ফুল ও সম্মাননা স্মারক দিয়ে কমিশনারকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে কমিশনারের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। 

মতবিনিময়কালে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজশাহী নগরী সুন্দরভাবে সাজাতে রেডার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এসময় সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সেমার্স রহমান ডেভেলপার এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারী সওদাগর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন, ত্রিকোণ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমাউল হুসনা, রেডার সদস্য ওয়াসিম রেজা, শওকত আলী, ইয়াকুব আলী পিয়ালসহ এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy