চট্টগ্রামে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে

2026-06-18T14:28:09+00:00
2026-06-18T14:54:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:৫৪ পিএম  (ভিজিট : ২২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে বাড়ির পাশের এক প্রতিবেশীর ঘরের পেছনে ময়লার ভাগাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মো. জায়হান পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল এলাকার গ্যারেজ মালিক মো. শাহজাহানের ছেলে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল।

আটককৃতরা হলেন- প্রতিবেশী মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের মধ্যে এক কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে পাওয়া মুক্তিপণের চিঠিটিও জব্দ করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy