শ্রীমঙ্গলে হারমনি ফেস্টিভ্যালী উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন

2026-06-18T14:33:06+00:00
2026-06-18T14:33:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে হারমনি ফেস্টিভ্যালী উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৪৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’। শ্রীমঙ্গল উপজেলার ফিনলে চা বাগানের ফুলছড়া মাঠে আয়োজিত এ উৎসব চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিস আফরোজা খান, এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদ সদস্য নাসের রহমান, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস ফাহমিদা আখতার, এনডিসি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ। তিনি জানান, উৎসবের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে তুলে ধরা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বিক্রয়, স্থানীয় খাবারের স্টল এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকবে। আয়োজকরা দেশি-বিদেশি পর্যটকসহ সর্বস্তরের মানুষকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy