আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দশম শ্রেণীর স্কুলছাত্রী কে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সঙ্গে সঙ্গে জনতা দুই ধর্ষণ চেষ্টাকারীকে

2026-06-18T14:43:41+00:00
2026-06-18T14:43:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ২
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দশম শ্রেণীর  স্কুলছাত্রী কে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সঙ্গে সঙ্গে জনতা দুই ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ১৬ জুন) সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ভিকটিমেন নিজ বসত ঘরে। ভিকটিম নরসিংদীর মাধবদীতে অবস্থিত এইচ পি ইন্সটিটিউট এর ছাত্রী।

ভকিটিমের পিতা জানান, ওই সময় তিনি এবং তার স্ত্রী ভিকটিমকে একা বাড়ীতে রেখে অন্যত্র বেড়াতে যান। ভিকটিমকে একা বাড়ীতে দেখে একই এলাকার আতাউল্লাহর ছেলে সাহানুল্লাহ (৩৫) ও তার বন্ধু একই গ্রামের সাহাবুদ্দিনের পুত্র মিজানুর রহমান (৪৫) ভিকটিমের ঘরে ঢুকে তাকে জোর পূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত দুজনকে ধরে থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আড়াইহাজার থানার ওসি ( তদন্ত) রিপন কুমার জানান, আসামীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তাদেরকে বৃহষ্পতিবার কোর্টে চালান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy