দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার

2026-06-18T14:45:11+00:00
2026-06-18T14:45:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৮২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধরনায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল বলে জেনেছি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy