গরু চুরি করতে গিয়ে কুকুরের কামড়ে আহত চোর

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে বাড়ির পালিত কুকুরের কামড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। পরে বাড়ির মালিকের স্ত্রী

2026-06-18T14:58:14+00:00
2026-06-18T14:58:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গরু চুরি করতে গিয়ে কুকুরের কামড়ে আহত চোর
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৫৮ পিএম   (ভিজিট : ১১৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে বাড়ির পালিত কুকুরের কামড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। পরে বাড়ির মালিকের স্ত্রী ও স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম সোবাহান মৃধা (৫৫)। তিনি একই এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজ চাকরিসূত্রে ঢাকায় থাকেন। তাঁর পরিবারের সদস্যরা গ্রামে বসবাস করেন। 

সম্প্রতি চুরি ঠেকাতে বাড়িতে একটি কুকুর পোষা হয়। বুধবার গভীর রাতে সোবাহান মৃধা গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে প্রবেশ করলে কুকুরটি তাকে ধাওয়া করে কামড় দেয়। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান।

এ সময় কুকুরের ডাক শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখী বাইরে এসে তাঁকে আটক করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোবাহান মৃধাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তানিয়া আক্তার সুখী বলেন, "গরু চুরি করতে গোয়ালঘরে ঢোকার পর আমার পালিত কুকুর তাকে ধরে ফেলে। পরে আমি ও স্থানীয়রা তাকে আটক করি এবং পুলিশে খবর দিই।"

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, আহত ব্যক্তির শরীরে কুকুরের কামড়ের একাধিক ক্ষত রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy