সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সালমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা

2026-06-18T15:12:27+00:00
2026-06-18T15:12:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৪৯)
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
X

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সালমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি কক্সবাজার সদর উপজেলার ডিককুল উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. ফারহান-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy