শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার

2026-06-18T15:27:56+00:00
2026-06-18T15:27:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ১০১)
শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা
X

শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা

নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার কলেজ গেট এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, কলেজ গেট এলাকায় পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন শিক্ষক বিল্লাল হোসেন। সকালে নিজ রুমের দরজা বন্ধ করে রুমে অবস্থান করছিল তিনি। পরে পরিবারের লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী দরজা খুলে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy