ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন

2026-06-18T15:48:50+00:00
2026-06-18T15:48:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস রুবানা তানজিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ফলের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে খোঁজখবর নেন।

মেলায় উপজেলা কৃষি অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বৃহৎ স্টলে শতাধিক জাতের দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, আনারসসহ নানা জাতের ফল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ ইসলাম ও মোছা. মাহমুদা আক্তার মিতালী, সফল কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের বাণিজ্যিকভাবে ফল উৎপাদনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মেলাটি আগামী তিন দিনব্যাপী চলবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy