মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা জেলা সরকারি সমন্বিত অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন

2026-06-18T16:21:00+00:00
2026-06-18T16:21:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৪৯)
মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
X

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা জেলা সরকারি সমন্বিত অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক মো. মাসুদুর রহমান। 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মো. আরিফুর হোসেন। 

কর্মশালা সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক সাদিয়া সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেনসহ মাদারীপুর, শরীয়তপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ টি কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy