টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)”

2026-06-18T16:28:24+00:00
2026-06-18T16:28:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ১০০)
টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
X

টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) টুঙ্গিপাড়া উপজেলার বজ্রকণ্ঠ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টুঙ্গিপাড়ার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জের উপপরিচালক মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার-ডিএই, ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাফিজ হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আয় বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy