ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ

2026-06-18T17:46:55+00:00
2026-06-18T17:46:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২৯)
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ
X

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে ঢেলে সাজানোর লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।   

এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গনে দোয়া ও আলোচনার সভার মধ্যদিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পরিকল্পিত নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।    

সভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ময়মনসিংহের উন্নয়নে যে সকল কর্মকান্ড বাস্তবায়ন করা দরকার, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ| তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরীতে গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন| চেষ্টা করবো সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসাবে গড়ে তুলতে| এক্ষেত্রে প্রশাসনসহ সকল পর্যায়ের অংশিজনদের অংশগ্রহনে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই| এ সময় তিনি ময়মনসিংহ বিভাগীয় শহর গঠনে পরিকল্পিত উন্নয়নেরও আশ্বাস প্রদান করেন।   

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ˆসয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উযত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ|  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy