ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার

2026-06-18T20:11:49+00:00
2026-06-18T20:11:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ১২৭)
শিক্ষার্থীর মৃত্যু
X

শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম বিপ্লব কুমার। তিনি উপজেলার গোকুল গ্রামের বিজন চন্দ্রের ছেলে এবং জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর বিপ্লব কুমার কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি শিক্ষক ও স্থানীয় লোকজনকে জানায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ৫ ঘন্টা পর সন্ধা সাড়ে ৬ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর অভিভাবকসহ স্থানীয় বাসীন্দারা অভিযোগ করে বলেন, একসময় এ বিদ্যালয়টি উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বর্তমানে শিক্ষার মান যেমন কমেছে, তেমনি শিক্ষার্থীদের ওপর তদারকিও দুর্বল হয়ে পড়েছে। তাদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষে পর্যাপ্ত নজরদারি থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর চন্দ্র বলেন, বিদ্যালয়ের একজন কর্মচারীর মৃত্যুর কারণে ওই দিন ক্লাস স্থগিত করে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পর বিপ্লবসহ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। অন্যরা উঠে এলেও বিপ্লব আর ওঠেনি। বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বলেন, এ অঞ্চল নদীবেষ্টিত নয়। ফলে স্টেশনে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ডুবুরি নেই। এ কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লেগেছে। তবে খবর পাওয়ার পরপরই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনসহপাটিদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy