ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার

2026-06-19T08:45:41+00:00
2026-06-19T08:45:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৪৫ এএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।

বৃহস্পতিবার (১৮ জুন) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম এ তথ্য জানায়। সেন্টকমের বক্তব্য অনুযায়ী, আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজ চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দেবে না। তবে ইরানের সঙ্গে হওয়া সমঝোতার শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সমঝোতার বিস্তারিত শর্ত নিয়ে সেন্টকম তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল মাধ্যমে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তা কার্যকর হয়। সমঝোতায় যুদ্ধ বন্ধ, লেবাননের পরিস্থিতি নিয়ে সহযোগিতা, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 

তবে পারমাণবিক কর্মসূচি ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। এসব ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ ৬০ দিনের একটি আলোচনা প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy