শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক

সারাবাংলা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক যাত্রীকে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়েছে।

2026-06-19T09:02:49+00:00
2026-06-19T09:02:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:০২ এএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক যাত্রীকে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে যৌথ অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় মোহাম্মদ আবু বক্কর নামের এক যাত্রীর হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। 

তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ ইউএই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।
 
আটক আবু বক্কর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy