রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. কুদ্দুস নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত

2026-06-19T12:20:42+00:00
2026-06-19T12:20:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ১৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. কুদ্দুস নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে পূর্ব জুরাইন নবারণ গলি পপি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবারন গলির পপি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মধ্য রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুদ্দুসের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলার কুতুবপুর গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। বর্তমানে থাকতেন পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায়। পেশায় বাস চালক ছিলেন তিনি।

নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, বৃহস্পতিবার রাতে পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। তখন বিদ্যুৎ ছিল না। এসময় ৮-১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানের ভিতর ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক মৃত বলে জানান। 

​তিনি বলেন, আব্দুল কুদ্দুসের শরীরে ধারালো অস্ত্রের অন্তত ১২০টি জখম রয়েছে। তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারছি না।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে পুর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে ঢুকে কুদ্দুস নামে ওই ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy