ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও ঈদ পূর্ণমিলনী

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় নবীন সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত

2026-06-19T12:54:03+00:00
2026-06-19T12:54:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও ঈদ পূর্ণমিলনী
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় নবীন সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সাথী ফুডপার্ক এন্ড রিসোর্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা শাখার উপদেষ্টা আসমান আলী, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা শাখার উপদেষ্টা আব্দুল আলিম, সিনিয়র সিটিজেন মোজাম্মেল হক, কবি শাহিনুর হালিম, প্রবীণ সাংবাদিক একরাম হোসেন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সেক্রেটারি জাহিদ হাসান, মাহবুব আফাজ, আব্দুল গনি, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কবি তরিকুল ইসলাম তারিক। সাংবাদিক আতিক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক আবু বক্কর বিশ্বাসের স্ত্রী রেবেকা পারভীন, সাংবাদিক মামুনের স্ত্রী বিউটি, প্রয়াত সাংবাদিক ডাঃ কাওছার হোসেনের ছেলে মোহাম্মদ, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর খান, আসানুল ইসলাম, ওমর ফারুক, প্রদীপ কুমার, মদন কুমার আগরওয়ালা, বুলবুল আহম্মেদ, জান্নাতুল ফেরদৌস, মাসুদ রানা লেবু, এহসানুল হক সুমন, ফয়জুল হক মিলন, মাসুদ পারভেজ শান্ত, মাহামুদুল্লাহ সোহেল, জহুরুল ইসলাম, মিলন আলী, ইখলাস হোসেন বিকাশ, রওনক হোসেন, রাসেল আহম্মেদ, লাল্টু, সুমন, তৌহিদ সরোয়ার, নবীণ, স্বজল, মামুন আল ফারুক, হাসান আহম্মেদ, অন্তর আহম্মেদ, নজিবুল হক সুমন, হাফিজ আহম্মেদ, লিটনউজ্জামান, শাহিনুর রহমান, মনিরুজ্জামান বিদ্যুৎ , পারভেজ, রাসেল আহম্মেদ ও আলামিন সহ এলাকার প্রবীণ ও নবীন সাংবাদিকবৃন্দ ও ভেড়ামারার প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা পেশা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে প্রয়াত সাংবাদিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা।

পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নৈশভোজ পরিবেশন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy