মনোহরদীর, খিদিরপুরে, মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের

2026-06-19T13:00:56+00:00
2026-06-19T13:00:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীর, খিদিরপুরে, মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

 নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

অভিযান সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৬ তারিখে খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে কালিরচর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে সোহরাব (৩৬)-কে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার সময় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

একই অভিযানে নয়াপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে মোশাররফ (২৯)-কে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি অপরাধ স্বীকার করায় তাকে একই আইনে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়েছে। 

এ ছাড়া খিদিরপুর গ্রামের সাইফুলের ছেলে আশ্রাফুল (১৮)-কে গাঁজা সেবনের সময় আটক করা হলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত  অভিযান মনোহরদী থানার  (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ জাহাঙ্গীর বাদশার দিক নির্দেশনায় রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই কাওসার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদীতে এ ধরনের মাদকবিরোধী অভিযান  ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy