সাঁথিয়ায় নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়ালমারী গ্রামের এক নিঃসন্তান ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে

2026-06-19T18:36:04+00:00
2026-06-19T18:36:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৩১)
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
X

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পাবনার সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়ালমারী গ্রামের  এক নিঃসন্তান ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দুই পক্ষই তাদের নিজেদের দাবি তুলে ধরে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন।

জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়ালমারী গ্রামের আনসার আলীর মৃত্যুর পর তার বসতবাড়ির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যেহেতু তার কোনো সরাসরি উত্তরাধিকারী নেই, তাই আত্মীয়স্বজনদের দাবি করা ওয়ারিশদের মধ্যে এই বিরোধ চরমে পৌঁছেছে।

প্রথম পক্ষ মৃত আনসার আলীর স্ত্রী ও পালিত পুত্র হাসমত আলী আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, তারা বৈধ ওয়ারিশ এবং দীর্ঘদিন ধরে সম্পত্তির ভোগদখলে আছেন। তারা অভিযোগ করেন, অপর পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং তাদের হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

অন্যদিকে, অপর পক্ষ  দেলোয়ার গংগণ পৃথক সংবাদ সম্মেলনে প্রথম পক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃত ওয়ারিশ তারাই। তারা দাবি করেন, কাগজপত্র অনুযায়ী সম্পত্তির অধিকার তাদের এবং প্রতিপক্ষ ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

দুই পক্ষই নিজ নিজ অবস্থানের পক্ষে বিভিন্ন দলিল-দস্তাবেজ উপস্থাপন করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় পৌর প্রশাসনের পক্ষ থেকে মৃত আনছার আলীর বৈমাত্রেয় ভাই বোন ও তাদের সন্তানাদির অর্থাৎ দেলোয়ারদের ওয়ারিশান সনদ প্রদান করেছেন। সেই ওয়ারিশন সনদ অনুযায়ী তারা তাদের সম্পত্তির আসল হকদার দাবি করছেন। শুক্রবার বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলোয়ার মোল্লা,  মেহেদী হাসান, আসলাম উদ্দিন খান, নাছির উদ্দিন আ: মজিদ প্রমুখ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy