সিএমপিতে ডিসি পদে রদবদল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদলের পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদেও পরিবর্তন আনা

2026-06-19T19:13:55+00:00
2026-06-19T19:13:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিএমপিতে ডিসি পদে রদবদল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩৫)
সিএমপিতে ডিসি পদে রদবদল
X

সিএমপিতে ডিসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদলের পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদেও পরিবর্তন আনা হয়েছে। এ দফায় উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল ও নতুন পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

তার স্থলে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে উত্তর বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত কয়েক দিনে সিএমপির আটটি থানায় একাধিক দফায় ওসি পদে ব্যাপক রদবদল করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy