নাগেশ্বরীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোরী সুরক্ষা সচেতনতা সভা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোর-কিশোরীদের সচেতন করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“চাইল্ড, নট

2026-06-19T19:17:24+00:00
2026-06-19T19:17:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাগেশ্বরীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোরী সুরক্ষা সচেতনতা সভা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৪২)
কিশোরী সুরক্ষা সচেতনতা সভা
X

কিশোরী সুরক্ষা সচেতনতা সভা

বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোর-কিশোরীদের সচেতন করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“চাইল্ড, নট ব্রাইড” প্রকল্পের আওতায় এবং এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ারহাট গ্রামে অনুষ্ঠিত এই বৈঠকে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা অংশ নেন। 

এ সময় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা কীভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে আলোচনা করেন। 

এ ধরনের সভা গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান বক্তারা। সংগঠনের সভাপতি আখেরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি সাঈদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy