বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে কিশোর

2026-06-19T19:20:23+00:00
2026-06-19T19:20:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ১১৯)
পুরস্কার বিতরণ
X

পুরস্কার বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ড. মোবারক হোসাইন। প্রধান আলোচক ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান মু. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বুড়িচং উপজেলা শাখার চেয়ারম্যান মুমিন ইসলামের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ইহছানুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, জাকারিয়া খান মহিবুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

আয়োজকরা জানান, গত ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কিশোর কণ্ঠ কুইজ প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ করা হয়। পরে ৯ মে উপজেলার দুটি কেন্দ্রে অনুষ্ঠিত কুইজ পরীক্ষায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঈদুল আজহার আগের রাত ২৭ মে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী মোট ১২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অন্যান্য বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সাহিত্যচর্চা ও সৃজনশীল বিকাশে কিশোর কণ্ঠের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy