রাজধানীতে বিএনপি নেতাকে এলোপাতাড়ি কোপাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে বিএনপি নেতা নুর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ শুক্রবার

2026-06-19T20:09:07+00:00
2026-06-19T20:09:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বিএনপি নেতাকে এলোপাতাড়ি কোপাল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৪০)
বিএনপি নেতা নুর ইসলাম
X

বিএনপি নেতা নুর ইসলাম

মোহাম্মদপুরে বিএনপি নেতা নুর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নুর ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বর্জ্য সংগ্রহের ঠিকাদারির কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন আরোহী ঘটনাস্থলে আসে। তারা চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে অতর্কিত কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নুর ইসলামকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আহত বিএনপি নেতার ছোট ভাই বিল্লাল হোসেন জানান, জুমার নামাজ শেষে বাসার নিচে নামেন ভাই। তখন তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও বাঁ হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় একজন বিএনপি নেতাকে হাসপাতালে আনা হয়েছে। তার মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy