আড়াইহাজারে ডাকাতি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আহত ৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ ৫ জনকে জখম করেছে। অপর এক

2026-06-20T12:54:43+00:00
2026-06-20T12:54:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ডাকাতি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আহত ৫
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ২৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ ৫ জনকে জখম করেছে। অপর এক বাড়ী থেকে নিয়ে গেছে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং  ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১৯ জুন) রাত ১ টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও আতাদী এলাকায়।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ওই সময় ধন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা  আ. গাফফার খান ওরফে ফরহাদ মাষ্টারের পুত্র কুমিল্লার মুরাদনগর থানার সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাকিবুল হাসান নাহিদ ছুটিতে বাড়ীতে আসে। এদিন রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রাস্তার পাশে বসে খোশ গল্প করছিলেন। এ সময় ১০/১২ জনে সশস্ত্র ডাকাত দল তাদেরকে রাস্তায় আড্ডারত পেয়ে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ সহ মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২)এর চিৎকারে রাড়ী থেকে বেরিয়ে আসা মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) গুরুতর জখম হয়। তাদেরকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রায় এক ঘন্টা পর পাশ্ববর্তী রাইনাদী আতাদী এলাকার সুমনের বাড়ীতে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। এ সময় ওই বাড়ীর লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায় তারা।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি সহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy