রায়পুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধে লিখিত আবেদন, চাহিদা ২৬ মেগাওয়াট, সরবরাহ মাত্র ৯

রায়পুর (লক্ষ্মীপুর) তিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার মোট বিদ্যুৎ চাহিদা ২৬

2026-06-20T13:09:43+00:00
2026-06-20T13:09:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রায়পুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধে লিখিত আবেদন, চাহিদা ২৬ মেগাওয়াট, সরবরাহ মাত্র ৯
রায়পুর (লক্ষ্মীপুর) তিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার মোট বিদ্যুৎ চাহিদা ২৬ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯ মেগাওয়াট। ফলে দিন-রাতজুড়ে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। পরিস্থিতির অবনতি হওয়ায় অতিরিক্ত লোডশেডিং কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন উপজেলা প্রশাসন।

জানা গেছে, বর্তমানে রায়পুর উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ২৬ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১১ মেগাওয়াট। ফলে গত এক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ১ ঘণ্টা বিদ্যুৎ দিলে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। 

এদিকে বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা।পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছেন। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান ও কৃষি কার্যক্রম। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, রায়পুরে প্রায় ১ লাখ ৯ হাজার গ্রাহক রয়েছেন। চাহিদা অনুযায়ী ২৬ মেগাওয়াট সরবরাহ কথা থাকলেও পাওয়া যাচ্ছে  মাত্র ৯ থেকে ১১ মেগাওয়াট। এতে গত কয়েক সপ্তাহ ধরে রায়পুরে অসহনীয় লোডশেডিং চলছে।দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুম, পড়াশোনা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে পৌর শহরে বিশুদ্ধ পানির সরবরাহও ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করে অতিরিক্ত লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, রায়পুর উপজেলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনমনে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। তাই জনস্বার্থে রায়পুরে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ও অতিরিক্ত লোডশেডিং বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আবেদনে জানানো হয়েছে।

এ বিষয়ে রায়পুর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মোশারেফ হোসেন জানান, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy