আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ দেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরসূচিতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন।

2026-06-20T13:33:38+00:00
2026-06-20T13:33:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৫৮)
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
X

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ দেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরসূচিতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। তবে সফরের উদ্দেশ্য বা সম্ভাব্য আলোচ্য বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা, লেবাননের পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুকে ঘিরে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এর আগে শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কো রুবিও। এ সময় তিনি লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জোরদারে দেশটির সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।




  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  মধ্যপ্রাচ্য 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy