রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছ থেকে জাম

2026-06-20T13:35:06+00:00
2026-06-20T13:35:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ২৮)
রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু
X

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছ থেকে জাম পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

শনিবার (২০ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষায় থাকাকালে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান জানান, বিদ্যুতায়িত একজনকে সকালে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়।

নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, ‘সকালে নানিয়ারচর আসার পথে একজন স্কুল শিক্ষক ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy