বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায়

2026-06-20T14:22:06+00:00
2026-06-20T14:22:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ৫১)
বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
X

বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠান বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। 

এ সময় অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. তাহের, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার প্রমুখ। 
অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠিত কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু-সহনশীল চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, 'দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বাঁশখালীর কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব।'#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy