বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী এমপি

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে বৈষম্যহীন ও কল্যাণমুখী

2026-06-20T15:54:22+00:00
2026-06-20T15:54:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী এমপি
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ২৩)
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী এমপি
X

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী এমপি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (২০ জুন) সরকারি ইন্দুরকানী কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সমাজ থেকে বৈষম্য, অন্যায় ও অবক্ষয় দূর করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাসুদ সাঈদী আরও বলেন, মাদক একটি জাতিকে দ্রুত ধ্বংস করতে পারে। তাই যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।

সরকারি ইন্দুরকানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষের কক্ষ ও প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কলেজ জামে মসজিদের উদ্বোধন করেন





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy